• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তেও বাধা!

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তেও বাধা!
ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তেও বাধা!

বিডি নিউজ২৩; টানা দ্বিতীয় সপ্তাহের মতো পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারলেন না হাজারও ফিলিস্তিনিরা। 

 

শুক্রবার (২০ অক্টোবর) মুসল্লিদের মসজিদে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সীমিত সংখ্যক ফিলিস্তিনিকে মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়। অন্যরা বাধ্য হয়ে আল আকসার আশপাশের রাস্তায়, ফাঁকা মাঠে যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই জুমার নামাজ আদায় করেছেন।

 

বিক্ষোভ-প্রতিবাদ আর সংঘাতের আশঙ্কায় এদিন সকাল থেকেই আল আকসা এবং এর আশেপাশে কড়া নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে ব্যারিকেডও দেয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা সদস্য। পথে পথে মুসল্লিদের তল্লাশি করে। ৫০ বছরের কম বয়সী কাউকে আল আকসার কাছে ভিড়তে দেয়া হয়নি। গত শুক্রবারও ইসরায়েলি বাহিনীর বাধায় পবিত্র এ মসজিদে জুমা পড়তে পারেননি ফিলিস্তিনিরা।

 

অন্যদিকে, এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট একটি ঘোষণা দিয়েছিলেন যে হামাসে পাঠানো হবে খাদ্য, পানি ও ওষুধ এবং অন্যদিকে পাঠানো হবে ইজরাইলের জন্য অস্ত্র গোলাবারুদ, প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণায় মুসলিম বিশ্বের নেতাকর্মীরা দারুন ভাবে চোটেছেন।

ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তেও বাধা!

ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তেও বাধা!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.