• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিনা উস্কানিতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
বিনা উস্কানিতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব
বিনা উস্কানিতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

বিনা উস্কানিতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

বিডি নিউজ২৩: ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ কমপ্লেক্সে ফের তাণ্ডব চালিয়েছে । মসজিদে ইবাদত করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের উপর তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে। খবর আল জাজিরা।

 

আল জাজিরার খবরে আরো জানানো হয়েছে, আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক।

 

বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

 

এছাড়া নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। হেবরনের উত্তর সিটি সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের ফলে বাইত উমরে বহু ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। সংঘর্ষ হয়েছে জেনিন এবং বেথেলহেমেও। সারা পৃথিবীর মধ্যে পবিত্রতম জায়গাগুলোর একটি হলো আল আকসা। এ নিয়ে বহু বছর ধরেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে।

 

এদিকে এই রমজানে আবারও আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২ দেশের আঞ্চলিক জোটটির এক জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়।

 

এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে মালয়েশিয়া বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবিও জানিয়েছে দেশটি।

 

অন্যদিকে কানাডার নিউ ডেভেলপমেন্ট পার্টি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে, এই পরিস্থিতি কানাডা দর্শক হয়ে বসে থাকতে পারে না। হামলাকে ‘ভয়ঙ্কর, বিরক্তিকর ও বর্বর’ আখ্যা দিয়ে দলটির প্রধান জগমিত সিং এ ঘটনায় কানাডার করণীয় ঠিক করতে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছেন।

বিনা উস্কানিতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

বিনা উস্কানিতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.