• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

যত দূরেই থাকি অন্তরে থাকবে বাংলাদেশ: এবিট লিও

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
যত দূরেই থাকি অন্তরে থাকবে বাংলাদেশ: এবিট লিও
যত দূরেই থাকি অন্তরে থাকবে বাংলাদেশ: এবিট লিও

মোঃ ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলমান ইস্তামায় এসে দারুন ভাবে মন কেড়েছে এবিট লিও নামের এক মালয়েশিয়ান মুসলিম ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে ওই মুসলিম ব্যক্তির ছবি ও কার্যক্রম। অনেকেই চেনেন আবার অনেকেই বিস্তারিত জানেন না।

 

বাংলাদেশের টঙ্গী মাঠের ইজতেমায় আসা এবিট লিউ তার জন্মস্থান মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবং তিনি তার পিতার সূত্রে মুসলিম এবং তার মা একজন চাইনিজ বংশোদ্ভুত। মূলত এবিট লিও মালেশিয়ায় একজন মোটিভেশনাল স্পিকার এবং ইসলামিক বক্তা। মূলত ধর্মীয় বক্তব্য দিয়ে ইসলাম প্রচার করে বেড়ানো এই ব্যক্তির কাজ। 

 

টুঙ্গী মাঠের ইজতেমায় এসে বাংলাদেশের শীতের দৃশ্য দেখে অতটা আশ্চর্য না হলেও, শীতের মধ্যে সাধারণ ছিন্নমূল মানুষের কষ্ট দেখে হৃদয়ে লেগেছে তার। যার কারণে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গরিব ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও শীতের পোশাক বিতরণ করতে দেখা গেছে তাকে।

 

এবিট লিও আবার ফিরে চলে গেছেন নিজ দেশ মালয়েশিয়ায়। যাবার সময় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখে গেছেন, যত দূরেই থাকি বাংলাদেশ থাকবে আমার অন্তরের অন্তরস্থলে। আলহামদুলিল্লাহ বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। বাংলাদেশের মানুষেরা খুবই ভালো। আবারো সময় সুযোগ হলে আসব বাংলাদেশ। বাংলাদেশি মানুষরা যে ভালোবাসা আমাকে দিয়েছে তা কখনো ভুলবার মত নয়।

 

(বিশেষ দ্রষ্টব্য সকল তথ্য উপাত্ত ইন্টারনেট থেকে সংগ্রহীত)

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.