• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আমেরিকায় মসজিদে ঢুকে ইমামের উপর হামলা, নিন্দা বিশ্ব নেতাদের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
গণতন্ত্র আর মানবতার বুলি উড়ানো দেশ আমেরিকায় এবার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ইমামের উপর উপর্যপুরি ছুরিকাঘাত করেছে এক আমেরিকান দুর্বৃত্ত। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
আমেরিকায় মসজিদে ঢুকে ইমামের উপর হামলা, নিন্দা বিশ্ব নেতাদের

গণতন্ত্র আর মানবতার বুলি উড়ানো দেশ আমেরিকায় এবার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ইমামের উপর উপর্যপুরি ছুরিকাঘাত করেছে এক আমেরিকান দুর্বৃত্ত। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

বিডি নিউজ২৩: গত রোববার (৯ এপ্রিল) ভোরে নিউ জার্সির প্যাটারসন ওমর মস্ক নামে একটি মসজিদে ফজরের নামাজে ইমামতি করছিলেন সাইদ এল নাকিব। এ সময় তার ওপর ছুরি হামলা চালায় এক যুবক। এতে গুরুতর আহত হন ইমাম এল নাকিব। তবে হামলার সঙ্গে সঙ্গে ওই যুবককে ধরে ফেলেন মুসল্লিরা।

 

ওমর মস্কের মুখপাত্র আবদুল হামদান জানিয়েছেন, এদিন ভোরে ফজরের নামাজের সময় মসজিদে প্রায় ২০০ মুসল্লি উপস্থিত ছিলেন। নামাজ শুরু হলে হঠাৎ ওই যুবক ইমামের ওপর হামলা চালায়। 

 

ইমামকে একাধিকবার ছুরি মারে ওই হামলাকারী। তারপর সে পালানোর চেষ্টা করলে মুসল্লিরা তাকে ধরে ফেলে। মুসল্লিরা হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেয়। হামলাকারী ওই যুবকের নাম শেরিফ জোরবা। বয়স ৩২। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

 

এ ঘটনার একটি ভিডিও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ইমাম ও মুসল্লিরা সিজদায় যাওয়ার পরই পেছন থেকে মুসল্লিদের ডিঙিয়ে সামনে চলে যায় শেরিফ জোবরা নামে ওই যুবক এবং সঙ্গে সঙ্গে ইমামের ওপর ছুরিকাঘাত করতে শুরু করে।

 

ইমামের বর্তমান অবস্থা স্থিতিশীল বলা হলেও মেয়র আন্দ্রে সায়েগ বলেছেন, ছুরির আঘাত তার ফুসফুস পর্যন্ত পৌঁছে গেছে। আঘাতের চিকিৎসা করা হচ্ছে।

 

হামলার ঘটনার পর মসজিদের পক্ষ এক বিবৃতিতে বলেছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং মসজিদটি পুরোপুরি নিরাপদ। তবে প্যাটারসন কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার মসজিদে পুলিশের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে।

 

এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর আল আবদেল আজিজ। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এখনও এটা স্পষ্ট নয় যে হামলাকারী কিসের জন্য এই ঘটনা ঘটালেন। তবে এ ধরনের পবিত্র স্থানে সহিংসতার কোনো যৌক্তিকতা নেই।’

 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। এখানে অনেক মসজিদ ও ইসলামি কেন্দ্র রয়েছে। এখানে মুসলিমরা বরাবরই রাষ্ট্রের সামাজিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে।

 

কাউন্সিলর আবদেল-আজিজ আরও বলেন, ‘এখানে আমরা একে অপরকে সমর্থন করতে ও সকল প্রকার ঘৃণা ও সহিংসতার নিন্দা করতে একত্রিত হই। আমরা সমস্ত ধরণের বিদ্বেষ ও সহিংসতার নিন্দা করি। আমি সকলকেই বলি, আমাদের প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। এই মজসিদে সকলের জন্য একটা নিরাপদ বাতাবরণ তৈরী করতে হবে।

গণতন্ত্র আর মানবতার বুলি উড়ানো দেশ আমেরিকায় এবার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ইমামের উপর উপর্যপুরি ছুরিকাঘাত করেছে এক আমেরিকান দুর্বৃত্ত। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

আমেরিকায় মসজিদে ঢুকে ইমামের উপর হামলা, নিন্দা বিশ্ব নেতাদের

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.