• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকে চেনেন না ভারতের আরবাজ খান

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকে চেনেন না ভারতের আরবাজ খান
বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকে চেনেন না ভারতের আরবাজ খান

বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকে চেনেন না ভারতের আরবাজ খান

বিডি নিউজ২৩: সম্প্রতি বাংলাদেশে পা রেখেছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের মেজ ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান। সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করতে শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন তিনি।

 

সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে আরবাজ জানান, বাংলাদেশের কোনো নায়ক নায়িকার নাম জানা নেই তার। আরবাজ বলেন, ‘আমি কিছু চরিত্রের নাম বলতে পারি। আমি দুঃখিত যে আমি বাংলাদেশের কোনো ফিল্ম স্টারের নাম জানি না।

 

বাংলাদেশে এসে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন, ‘এই দেশে আসার অনুভূতি অসাধারণ। আমি কয়েক বছর আগেও এসেছিলাম কাজের সূত্রে। এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি। আশা করছি পরবর্তীতে আসলে আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে এই দেশটা ঘুরে দেখতে পারি।’

 

বলিউডেও বাংলাদেশি অভিনয়শিল্পীদের নেবেন, যদি প্রয়োজন হয়। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আরবাজ ভদ্রতা করে এমনটাই বলেন। আরবাজ বলেন, যদি গল্প এমন হয় যে সেখানে বাংলাদেশি শিল্পী দরকার হলে অবশ্যই আমরা নিব। যদি এমনও হয় যে এমন কোনো গল্প বাংলাদেশ থেকে আমাদের কাছে আসে তাহলে আমরা এখানে এসে শুটিং করব। প্রয়োজনে আমরা আলোচনা করে কাজ করব। সব কিছু গল্পের ওপর নির্ভর করে।

বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকে চেনেন না ভারতের আরবাজ খান

বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকে চেনেন না ভারতের আরবাজ খান

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.