• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাংলাদেশের আইজিপি’র সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধানের বৈঠক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
বাংলাদেশের আইজিপি’র সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধানের বৈঠক
বাংলাদেশের আইজিপি’র সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধানের বৈঠক

ঢাকা, সেপ্টেম্বর ৩: য়ুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে শুক্রবার বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহোর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে অন্যতম প্রধান পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ পুলিশ প্রধান শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানের স্বীকৃতি এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

 

পূর্ব তিমুর এবং হাইতিতে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ সদস্যদের যে উচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেখেছেন তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও কঙ্গোতে কর্তব্যরত বাংলাদেশী পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘ পুলিশ প্রধান।

 

বেনজীর আহমেদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের যে কোনো প্রয়োজনে সাড়া দিতে বাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.