• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে এক নারীকে বেধড়ক পেটানোর অভিযোগে থানায় জিডি

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
রাজশাহীর দুর্গাপুরে এক নারীকে বেধড়ক পেটানোর অভিযোগে থানায় জিডি
রাজশাহীর দুর্গাপুরে এক নারীকে বেধড়ক পেটানোর অভিযোগে থানায় জিডি

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর দুর্গাপুরে গোলাপজান বিবি(৫০) নামে এক নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

উপজেলার ঝালুকা গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার (৪ আগষ্ট) দূর্গাপুর থানায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই নারী।

 

ভুক্তভোগী নারী গোলাপজান বলেন, গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় অভিযুক্তদের সাথে। এর জের ধরে নাদের, রাজ্জাক, ও কাদের আমাকে একা পেয়ে ইট দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সেখান থেকে আমাকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমি ৪ দিন চিকিৎসাধীন ছিলাম। এর আগেও তারা আমাকে ৪ বার মেরেছে কাউকে বিচার দিয়েও বিচার পায়নি। আমার শরীর এখনো ব্যাথা আছে। বিছানা থেকে উঠতে পারছিনা শুধু শুয়ে আছি। কারন তারা প্রভাবশালী তাদের বিচার কেউ করেনা। এখনো তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের সুষ্ঠু বিচার চাই।

 

তবে অভিযুক্ত রাজ্জাক বলেন , ওই নারী আমার চাচি হয়। তার গায়ে কোন হাত তুলা হয়নি। তিনি ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে এমনি ভর্তি হোন। এখন ভালো আছেন। তার কোন সমস্যা নেই।

 

এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো: দরুল হোদা জানান, এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন এক ভূক্তোভোগী নারী। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর দুর্গাপুরে এক নারীকে বেধড়ক পেটানোর অভিযোগে থানায় জিডি

রাজশাহীর দুর্গাপুরে এক নারীকে বেধড়ক পেটানোর অভিযোগে থানায় জিডি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.