বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় জমি-জমাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১ টার সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
সারেজমিনে গিয়ে জানা যায় যে, উপজেলার পশ্চিমভাগ মৌজার আরএস খতিয়ানের, ৮১ নং দাগের ৫.৭১ শতক জমি নিয়ে বাঁশবাড়ি গ্রামের মৃত, হাতেম আলীর ৩ ছেলের ফজল আলী ও আলাউদ্দিন এক গ্রুপ ও তাদের বড় ভাই মেহের আলী ও তার ছেলেরা আরেক গ্রুপ হয়ে তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মেহের আলী, ফজল আলী, ও তার স্ত্রী ঝর্না বেগম। এছাড়াও আহত হয়েছেন ফারুক ও তার স্ত্রী। এমনকি দু’জনেই উক্ত জমির মালিকানা দাবি করেন।সংঘর্ষের বিষয়ে স্থানীয়রা জানান, তাদের বাপের জমি নিয়ে বহুদিন থেকে তাদের মধ্যে গ্যাঞ্জাম হয়ে আসছে। বেশ কয়েকবার শালিস দরবার হয়েছে। এমনকি কোর্টে মামলাও চলছে ওই জমি নিয়ে। এখনো কোন সূরাহা হয়নি। যেকোনো মুহূর্তে তাদের মধ্যে প্রাণ নাশের মতো ঘটনাও ঘটতে পারে।
এসব বিষয়ে ফজল আলী বলেন, আমার বাবার জমিতে আমি ওয়ারিশ। এছাড়াও ওই জায়গাটা আমাদের নামে খাজনা খারিজ করা আছে। আমার বড় ভাই ও ভাতিজারা আমার বৌ ও আমাকে অন্যায় করে মারধর করেছে।
আহত মেহের আলী বলেন, আমার ছোট ভাই ফজল আমার ছেলেকে জবাই করে হত্যা করার জন্য মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে ছুরি দিয়ে জবাই করার চেষ্টা চালায়। আমি তাকে বাঁচাতে গেলে আমাকে ব্যাপাক মারধর করে ফজল। কোনো ভাবে আমার ছেলে ফারুকের জীবন রক্ষা পায়।
এসব বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, ৯৯৯ এর মাধ্যমে মারামারির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।

পুঠিয়ায় জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ভাতিজাকে হত্যা চেষ্টার অভিযোগ, আহত-৪