বিডি নিউজ২৩, রাজশাহী- পশ্চিমাঞ্চল রেলওয়ের পার্বতীপুর নির্বাহী প্রকৌশলী অফিসের আই ডাব্লু রাজ আলী শেখের বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, মেসার্স চৌধুরী এন্ড ব্রাদার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের চুড়ান্ত বিল হতে কর্তনকৃত ৫% রিটেনশন মানি ফিরতে দিতে ২০ হাজার টাকা দাবি করেন। প্রতিষ্ঠানটি নির্ধারিত সময় ১৩/২/২০২৩ ইং তারিখে কাজ সম্পন্ন করে চুড়ান্ত বিল গ্রহণ করেন। বিল গ্রহন করা হলেও চুড়ান্ত বিল হতে কর্তনকৃত রিটেনশন মানি ফেরত দিতে গড়িমসি করেন আই ডাব্লু। তিনি প্রতিষ্ঠানটির মালিকের নিকট অনৈতিকভাবে ২০ হাজার টাকা দাবি করেন। ওই কাজের ডিফেক্ট লাভব্লিটি পিরিয়ড শেষ হয় ১২/০২/২০২৪ ইং তারিখে। রিটেনশনের ৮৮,৬২৯/- টাকা ফেরত পেতে ঘুষ হিসাবে ২০ হাজার টাকা দাবি করেন রাজ আলী শেখ।
এদিকে রাজ আলী শেখের বিরুদ্ধে অভিযোগ, প্রতিটি কাজের ৪০% কমিশন দিতে হয় তাকে। কমিশন ছাড়া তিনি কাজ বুঝে নেন না। টাকা দিলে কাজ না করেও বিল ফাইনাল দিয়ে দেন তিনি। অবৈধ ঘর বাড়ি ভেঙে নিয়ে আসলে সেগুলোও তিনি গোপনে বিক্রি করে দেন। রিটায়ার্ডম্যানে যাওয়া রেলওয়ে কর্মচারীদের বাসা ভাড়া ক্লিয়ারেন্স বাবদ মোটা অংকের উৎকোচ গ্রহণ করেন তিনি। এমন অনেক অভিযোগ করেছেন ভুক্তভোগী রেলওয়ে কর্মচারীবৃন্দ।
ভুক্তভোগী ও রেলওয়ের একটি সুত্র নিশ্চিত করেন, টাকা ছাড়া কোনো কিছুই তিনি করেন না। এমনকি এসব করে তিনি কোটিপতি বনে গেছেন।
সাবেক এক বিভাগীয় প্রকৌশলী বলেন, রাজ আলী শেখ চরমমাপের বেয়াদপ। অফিসারদের তোয়াক্কা করেন না তিনি। তার বিরুদ্ধে অগনিত অভিযোগ আসছে।
এসব বিষয়ে জানতে পাকশির বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কাওসার বলেন রিটেনশনের টাকা ফেরত পেতে কোনো টাকা লাগে না। যদি সে এমন করে থাকে তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পার্বতীপুর আই ডাব্লুর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ