• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মাদক বিক্রি করতে নিষেধ করায় মা ও মেয়ে গুলি করার অভিযোগ

বিডি নিউজ২৩, ডেস্ক
সংবাদ প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫
মাদক বিক্রি করতে নিষেধ করায় মা ও মেয়ে গুলি করার অভিযোগ
মাদক বিক্রি করতে নিষেধ করায় মা ও মেয়ে গুলি করার অভিযোগ

বিডি নিউজ২৩, ডেস্ক- পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রি করতে না করার জেরে বাড়িতে হামলা ও মা-মেয়েকে গুলি করার অভিযোগ উঠেছে ‍দুই তরুণের বিরুদ্ধে।

 

রোববার (২৯ জুন) দিবাগত রাতে নগরীর পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গুলিবিদ্ধরা হলেন- আলেয়া খাতুন (৪০) ও তার মা বুলবুলি বেগম (৬৫)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

গুলিবিদ্ধ আলেয়া খাতুন ঘটনা সম্পর্কে জানান, ঈদের আগে থেকে এলাকায় দুই বাচ্চা ছেলে আসাদুল ও হেলাল মাদক বিক্রি করছিল। আমি তাদের নিষেধ করি এ কাজ না করার জন্য। দুজনকে কান ধরে ওঠবস করাই। এ নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে দুইটি মোটরসাইকেলে করে আসাদুল ও হেলালসহ ৫ জন এসে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণ করলে আমার ও আমার মায়ের গায়ে গুলি লাগে।

 

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা এ ঘটনায় আসাদুল, হেলালসহ ৫জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেছে। সুত্র- সমকাল

মাদক বিক্রি করতে নিষেধ করায় মা ও মেয়ে গুলি করার অভিযোগ

মাদক বিক্রি করতে নিষেধ করায় মা ও মেয়ে গুলি করার অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.