• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় নবীণ সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্ট ও জিপিএ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫
বাগমারা'য় নবীণ সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্ট ও জিপিএ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান
বাগমারা'য় নবীণ সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্ট ও জিপিএ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

বিডি নিউজ২৩, রাজশাহী- পবিত্র ঈদুল আজহার ২য় দিনে রাজশাহীর বাগমারা উপজেলা সোনাডাঙ্গা ইউনিয়নের  শেরকোল শিমলা নবীণ সংঘের উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকা’য় শেরকোল শিমলা উচ্চ বিদ্যলয় মাঠে সিনিয়র- জুনিয়রদের মধ্যে এক প্রতিযোগীতামুলক ফুটবল ম্যাচ ও ২০২৪ সালের এসএসসি GPA-5 প্রাপ্তদের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

 

উক্ত ম্যাচে বাগমারার খ্যাতনামা ফুটবলার রেজাউল হক মিন্টু, গোলাম রাব্বানী বুলবুল, আতিক, আ: রশিদ জমিদার, জয়নাল সহ অনেকে অংশগ্রহণ করেন। এছাড়াও ২০২৪ সালেে শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের আটজন এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত ও নাসিরগন্জ ডিগ্রি কলেজের এসএসসি পরীক্ষায়  GPA-5 প্রাপ্ত পাঁচজন সহ মোট তেরোজন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে শেরকোল শিমলা নবীণ সংঘের সভাপতি: ইন্জি: মো: ওবাইদুর রহমান রুবেল,  সাধারন সম্পাদক মো: মহিবুল ইসলাম রনি সহ নবীণ সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

এছাড়াও সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আয়নাল হক, সোনাডাঙ্গা ভরট্ট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম,  নাসিরগন্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো: আলতাফ হোসেন, শিমলা বাজার মসজিদে কমিটির সভাপতি জনাব রাজ্জাক মন্ডল, কাজী এনামুল হক, শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক মিন্টু সহ এলাকার গূনীজন উপস্থিত ছিলেন।

 

ক্রেস্ট প্রাপ্তদের মধ্যে নাসিরগন্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, “এই ক্রেস্ট গতবার সিনিয়র ভাই-বোনদের পেতে দেখে অনুপ্রানিত হই এবং সিদ্ধান্ত নিই ভালো ফলাফল করতে হবে। অবশেষে বানিজ্য বিভাগ থেকে A+ পাই। ” শেরকোল শিমলা নবীণ সংঘ এধরনের জনকল্যাণমুখী কাজ অব্যাহত রাখার অঙ্গীর করেন তিনি।

বাগমারা'য় নবীণ সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্ট ও জিপিএ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

বাগমারা’য় নবীণ সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্ট ও জিপিএ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.