• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী;
সংবাদ প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত
বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত।

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

 

তারুণ্যের উৎসব 2020 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২.০০ ঘটিকার সময় খেলাটি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়।

 

উক্ত খেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৮ টি বালক ও ৮ টি বালিকা দল অংশগ্রহণ করে।

বালিকা ফুটবল ফাইনালে সিরাজগঞ্জ ১৮ নং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক ফুটবল ফাইনালে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে হারিয়ে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

বিশেষ অতিথি ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ সানাউল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর যুবদলের যুবদলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম রবি, সদস্য রাজশাহী মহানগর যুবদল ইঞ্জি:আরিফুজ্জামান, সদস্য রাজশাহী মহানগর যুবদল আব্দুল কাদের উৎসব। খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি বিতরণ করা হয়। খেলাটি ১৭ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ইং বিভাগীয় পর্যায়ের শেষ হয়।

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.