• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সুনামগঞ্জ সীমান্তে মাঠ থেকে নিজের গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জ সীমান্তে মাঠ থেকে নিজের গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
সুনামগঞ্জ সীমান্তে মাঠ থেকে নিজের গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

বিডি নিউজ২৩– সুনামগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে একজন যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহতের পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার দিকে মাঠ থেকে নিজের গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে সাইদুলের মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ নাকি অন্য কারও গুলিতে সাইদুল মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এজন্য কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সুনামগঞ্জ সীমান্তে মাঠ থেকে নিজের গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

সুনামগঞ্জ সীমান্তে মাঠ থেকে নিজের গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.