রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়রের বাবার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের বাবা আলী হোসেন খান (৭৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে পুঠিয়া সদরের গণ্ডগোহালী এলাকার বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল মামুন খান জানান, বুধবার দুপুর দুইটার দিকে গণ্ডগোহালী ঈদগাহ মাঠে তার বাবার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে মরহুমের জানাজায় অংশ নেয় পুঠিয়াসহ আশপাশের উপজেলার হাজার হাজার মানুষ।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়রের বাবার জানাজা ও দাফন সম্পন্ন