বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়া উপজেলার ধঞ্জজয়পাড়া গ্রামে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে ওই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আরিফ শাহাদত দৈনিক ‘নয়া দিগন্ত পত্রিকা’য় কাজ করেন। পুঠিয়া ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামে নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক আরিফ শাহাদাত (৪৩), আফছার আলী, তার বাড়ির পাশে গভীর নলকূপ মিশিনের পানির ড্রেনের বিষয় নিয়ে একই গ্রামের স্থানীয় ব্যক্তি মোঃ আবুল কালাম আজাদ (৫৮), তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে আবুল কালাম আজাদের ছেলে মোঃ সাজেদুল ইসলাম (২৮) অতর্কিত ভাবে ইট দিয়ে সাংবাদিক আরিফ শাহাদাত এর মাথায় আঘাত করে। এতে করে সাংবাদিক মোঃ আরিফ শাহাদাত এর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় জনসাধারণ সাংবাদিক আরিফ শাহাদাতকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করান। এসময় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
এসব বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এসব বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

রাজশাহীর পুঠিয়ায় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকের উপর হামলা