• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে জমি লিখে না দেওয়ায় নিজের বোনকে হত্যা!

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
রাজশাহীর দুর্গাপুরে জমি লিখে না দেওয়ায় নিজের বোনকে হত্যা!
রাজশাহীর দুর্গাপুরে জমি লিখে না দেওয়ায় নিজের বোনকে হত্যা!

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক প্রতিবন্ধী বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় আব্দুল গাফফার (৪৮)  নামের বড় ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এমন ঘটনায় দুর্গাপুর উপজেলা জুড়ে চলছে নিন্দার ঝড়।

 

শুক্রবার (১ নভেম্বর) সকালে দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে দুর্গাপুর থানা পুলিশ ওই ঘটনায় তাকে আটক করে। পরে সেদিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

গ্রেফতারকৃত আব্দুল গাফফার তাদের দুজনের সম্পর্কে নিহত আম্বিয়া খাতুনের আপন বড় ভাই। ঘটনার সময় আম্বিয়া খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হলে হঠাৎ তার ওপর হামলা হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করে গাফফার। এ ঘটনায় আম্বিয়া খাতুনের আরেক ভাই আবু তালেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা আম্বিয়া খাতুন শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তার নামীয় জমি লিখে নিতে চাইতো আপন বড়ভাই আব্দুল গাফফার। কিন্তু জমি লিখে দিতে চায়নি আম্বিয়া খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর রাতে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে বড় ভাই আব্দুল গাফফার। এই ঘটনার পর আব্দুল গাফফার কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। তদন্তে জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে।

রাজশাহীর দুর্গাপুরে জমি লিখে না দেওয়ায় নিজের বোনকে হত্যা!

রাজশাহীর দুর্গাপুরে জমি লিখে না দেওয়ায় নিজের বোনকে হত্যা!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.