• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন এক আতঙ্ক পিএস আফসার

বিডি নিউজ২৩, হাতিয়া
সংবাদ প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন এক আতঙ্ক পিএস আফসার
হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন এক আতঙ্ক পিএস আফসার

বিডি নিউজ২৩, হাতিয়া বিগত ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পতনের পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণ আওয়ামী লীগের অত্যাচারী সাবেক সাংসদ মোহাম্মদ আলীর রাহুমুক্ত হয়। টানা ১৭ বছর ধরে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের লাগাতার হয়রানি, মামলা, হামলা, ছাড়াও হাতিয়ার নৌপথসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক চাঁদাবাজী করে হাতিয়েছিলেন কোটি কোটি টাকা। কিন্ত সেই অত্যাচারী মোহাম্মদ আলী আটক হবার পর হাতিয়ার নতুন অভিশাপ হিসেবে মোহাম্মদ আলীর শূন্যস্থান পূরণ করার অপচেষ্টা চালিয়ে চলছেন আবুল হায়াত আফসার। এই আফসার হাতিয়ার সাবেক স্বনামধন্য বিএনপির সাংসদ প্রকৌশলী ফজলে আজিমের ব্যবসায়ীক পিএস। সামাজিক যোগাযোগমাধ্যমে খোদ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ ধুরন্ধর আফসার হাতিয়ার নৌপথে ফের মোহাম্মদ আলীর মতো চাঁদাবাজি করে জনসাধারণ কে জিম্মি করার অপতৎপরতা শুরু করেছেন। এছাড়া চেষ্টা করছেন হাতিয়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করার৷ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা প্রকাশ্যেই বিএনপি নেতাকর্মীদের হয়রানিমূলক ও বিতর্কিত সাইবার সিকিউরিটি আইনে মামলা দেয়ার হুমকিও দিচ্ছেন পিএস আফসার৷ বিএনপি নেতাকর্মীদের দাবি, পিএস আফসার একসময় বিএনপির স্বনামধন্য সাবেক এমপি ফজলে আজিমের বিরুদ্ধেও অপতৎপরতা ও অপপ্রচার চালিয়েছিলেন, বিগত ১৭ বছরে তার কোন সাড়াশব্দ না থাকলেও হুট করে উড়ে এসে জুড়ে বসে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের কোনঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আফসার৷ শুধু তাই নয় অত্যাচারী মোহাম্মদ আলীর সম্রাজ্যও ফিরিয়ে আনতে অপতৎপরতা শুরু করেছেন তিনি৷ আফসারের এমন সব অপতৎপরতার ব্যাপারে হাতিয়ার সাধারণ বিএনপি নেতাকর্মীরা বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী ফজলে আজিমসহ বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

ধুরন্ধর আবুল হায়াত আফসারের নানান অপকর্ম ও অপতৎপরতা নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন।

হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন এক আতঙ্ক  পিএস আফসার

হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন এক আতঙ্ক পিএস আফসার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.