• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় হানিফ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
রাজশাহীর পুঠিয়ায় হানিফ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
রাজশাহীর পুঠিয়ায় হানিফ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় হানিফ বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত।

 

শনিবার (১২ অক্টোবর) বিকেল ৫ টার সময় উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে আসা হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৮৬৭৬ নম্বরের বাস পুঠিয়া উপজেলার ঘোষপাড়া নামক স্থানে এসে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় রাজশাহীর দিক থেকে আসা সুজুকি ১০০ গাড়িকে সামনে থেকে ধাক্কা দিয়ে টেনে হিচরে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালক ও মোটরসাইকেলকে হানিফ বাসের নিচে পড়ে নিহত হয় মোটরসাইকেল আরোহী।

 

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তি নাম আলী আহসান স্বপন এবং তার পিতার নাম আব্দুল মান্নান। তার বাড়ি পশ্চিম বড়গাছা, থানা নাটোর সদর, জেলা নাটোর।

 

এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে চাইলে মামলা হবে। না হলে পবা হাইওয়ে থানা বাদি হয়ে মামলা করা হবে। বর্তমানে মোটরসাইকেল এবং হানিফ বাসটি আমাদের জিম্মায় রয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় হানিফ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রাজশাহীর পুঠিয়ায় হানিফ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.