• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের মামলায় এক গ্রাহক জেল হাজতে

বিডি নিউজ২৩, নওগাঁ
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের মামলায় এক গ্রাহক জেল হাজতে
বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের মামলায় এক গ্রাহক জেল হাজতে

বিডি নিউজ২৩, নওগাঁ: নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

 

পল্লী বিদ্যুৎ-২ কতৃপক্ষের পল্লী বিদ্যুৎ কোর্ট-২, ঢাকায় করা এক মামলায় ওয়ারেন্ট হলে তাকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। সুজির উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের শিমুল টুডুর ছেলে। পল্লী বিদ্যুৎ পোরশা জোন-২ এর এজিএম (ওএন্ডএম) আনোয়ার হোসেন জানান, সুজির টুডু নওগাঁ পাবিস-২ এর আওতাভুক্ত পোরশা জোনাল অফিসের ৯৩৬-৫২৭৬ হিসাবধারী একজন আবাসিক গ্রাহক।

 

তার বিদ্যুৎ বিল জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ/২০২৪ মাসের ২৫ হাজার ৮৫৪ টাকা বকেয়া থাকায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তার পরেও বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য তার সাথে যোগাযোগ করা হলে উনি কোন গুরুত্ব দেন নাই। পরবর্তীতে উকিল নোটিশ প্রদান করার পরেও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লী বিদ্যুৎ কোট -২, ঢাকা এ মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ৭৪৮/২০২৪।

 

এ মামলায় সে কোর্টে হাজির না হলে আদালত আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে ২৫ সেপ্টেম্বর পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মুলে গেপ্তার করেন বলে জানান। বিষয়টি পোরশা থনা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছেন এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের মামলায় এক গ্রাহক জেল হাজতে

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের মামলায় এক গ্রাহক জেল হাজতে

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.