• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপির বিশাল আনন্দ মিছিল

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপির আনন্দ মিছিল
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপির আনন্দ মিছিল

বিডি নিউজ২৩, রাজশাহী: গত ৫ আগষ্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কলেজ মাঠ থেকে এক আনন্দ মিছিল বের করে ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে চারঘাট রোডে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ে সমাবেত হয়ে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

 

এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ,  রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী কৃষকদলের আহবায়ক মাহমুদা হাবিবা, বিএনপি জেলা শ্রমীক দলের সভাপতি রোকনুজ্জামান, খায়রুল ইসফাক শিমুল, বিএনপি নেতা আল মামুন, আনোয়ারুল ইসলাম জুম্মা, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, আলম মেম্বার প্রমূখ। বিএনপির বিএনপির বিভিন্নস্তরের কয়েক হাজার নেতাকর্মী স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপির আনন্দ মিছিল

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপির আনন্দ মিছিল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.