• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও স্বজনরা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সংবাদ প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা
দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে। তাদের দৌরাত্ম্যে নানা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও রোগীর স্বজনরা। ৮ সেপ্টেম্বর রবিবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশানের ছবি তুলে নিচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টিভরা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হলেই রোগীদের ঘিরে ধরে হাত থেকে এক রকম জোর করে নিচ্ছে রোগীদের প্রেসক্রিপশান। এরপর তুলছেন ছবি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা লাবলী, সবুজ, আ. হাফিজ, রাজু, হারুনসহ আরও অনেকেই জানান, তাদের প্রতিটা দিনই অতিষ্ঠ করে তুলছে বিভিন্ন ওষুধ কোম্পানির  রিপ্রেজেন্টেটিভরা। এই বিষয়ে হাসপাতালের প্রধান কর্মকর্তাকে জানালেও কোনোই লাভ হচ্ছে না। অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষদের কে মোটা অঙ্কের মাসিক মাসোহারাসহ বিভিন্ন উপহার দিয়ে থাকেন এই রিপ্রেজেন্টেটিভরা। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুর জাহিদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘ ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেভদের কে আমি এর আগে ডেকে নিয়ে নিষেধ করেছি হাসপাতালে ঢুকে ছবি নেওয়া যাবে না। তারা হাসপাতালে ঢুকে প্রেসক্রিপশানের ছবি নিচ্ছে এ বিষয়টি আমার জানা ছিলো না। তবে তিনি বলেন উপহার সামগ্রী তারা দিলে ডাক্তাররা নিতে পারেন এটা নিয়ে আইনি কোন জটিলতা নাই।

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.