• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিক্ষার্থী পিয়াসের গায়ে লাগে ১২টি গুলি

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিক্ষার্থী পিয়াসের গায়ে লাগে ১২টি গুলি
টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিক্ষার্থী পিয়াসের গায়ে লাগে ১২টি গুলি

৭টি গুলি বের করা হয় পিয়াসের শরীর থেকে।

আরও ৫টি গুলি বের করতে পারেনি স্থানীয় হাসপাতাল। তাকে ঢাকায় নিয়ে যেতে বললে দরিদ্র বাবা আত্মীয়-স্বজন থেকে ধারদেনা করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে চিকিৎসা করে ব্যয় হয় প্রায় ৫ লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে সম্পূর্ণ চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসেন তারা।

 

বিডি নিউজ২৩, ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১২টি গুলিবিদ্ধ পিয়াসের চিকিৎসা থেমে গেছে টাকার অভাবে। ইতিমধ্যে ধারদেনা করে পাঁচ লাখ খরচ করেছেন পিয়াসের গরিব বাবা। এখন অন্যের সাহায্য ছাড়া ছেলের চিকিৎসা করা সম্ভব না তার পক্ষে। ফেনীর দাগনভূঞা পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চৌধুরী কাজীবাড়ির পান দোকানদার মো. বাহার উদ্দিনের ছেলে তাজিম উদ্দিন পিয়াস। ফেনী আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষা দিচ্ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন পিয়াস। ৪ আগস্ট মহিপালে আন্দোলন চলার সময় পিয়াসকে এলোপাতাড়ি গুলি করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। এতে তার গায়ে ১২টি গুলি বিদ্ধ হয়।

 

ফেনী সদর ও প্রাইভেট হাসপাতাল ঘুরে সাতটি গুলি বের করা হয় পিয়াসের শরীর থেকে। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আরও পাঁচটি গুলি বের করতে পারেনি স্থানীয় হাসপাতাল। তাকে ঢাকায় নিয়ে যেতে বললে দরিদ্র বাবা আত্মীয়-স্বজন থেকে ধারদেনা করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। এতে ব্যয় হয় প্রায় ৫ লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে সম্পূর্ণ চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসেন তারা।

 

পিয়াস ও তার পরিবার এখন চরম অর্থকষ্টে আছে। সরকার, ব্যক্তি ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিকভাবে সহযোগিতা করলে দারিদ্র পরিবারটি তার সন্তানের চিকিৎসা চালিয়ে নিতে পারবে।

টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিক্ষার্থী পিয়াসের গায়ে লাগে ১২টি গুলি

টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিক্ষার্থী পিয়াসের গায়ে লাগে ১২টি গুলি

 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.