বিডি নিউজ২৩, ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় নিহত ছাত্রলীগ কর্মীর গায়েবানা জানাজা ও সারা দেশব্যাপী জামায়াত, বিএনপির নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর পর পুঠিয়া উপজেলার পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (পিএন) মাঠে নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলীর গায়েবানা জানাজা শেষে, দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ ঢাকা-রাজশাহী মহা সড়ক সংলগ্ন এলাকায় ওই বিক্ষোভ মিছিল করা হয়।
পরে বিক্ষোভ মিছিল শেষে পুঠিয়া উপজেলার ত্রিমোহনী নামক স্থানে এসে নেতাকর্মীরা উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সংক্ষিপ্ত ওই সমাবেশে বক্তারা বলেন জামাত-বিএনপি ও শিবিরের দেশব্যাপী নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে আমাদের সজাগ ও জাগ্রত থাকতে হবে। যারা রাজাকার ছিল তাদেরকে উৎখাত করা হয়েছে। এদেশে যুদ্ধাপরাধী, রাজাকারের কোন স্থান নেই। তোমরা যারা আন্দোলন করছো ভুল পথে যেওনা।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েন উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাবেক এমপি। আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। প্রদ্যুৎ কুমার সরকার, দপ্তর সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। আব্দুল মান্নান উপ-দপ্তর সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। গোলাম ফারুক, সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ। রবিউল ইসলাম রবি, সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ। চিন্ময় কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। আবু সালে, (সাবেক) যুবলীগ সভাপতি রাজশাহী জেলা আওয়ামীলীগ। কামরুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা যুবলীগ। রাজিবুল হক রাজিব, (সাবেক) সভাপতি পুঠিয়া উপজেলা কৃষক লীগ। তুহিনুজ্জামান, সভাপতি পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আসাদুজ্জামান মাসুম, পুঠিয়া উপজেলা সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রনেতা মানিক সহ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতা কর্মী ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুঠিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ