• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিএমএসএস’র তালা উপজেলা কমিটি: সভাপতি নব কুমার, সাধারণ সম্পাদক আজিজুল

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
সাধারণ সম্পাদক আজিজুল
বিএমএসএস’র তালা উপজেলা কমিটি: সভাপতি নব কুমার, সাধারণ সম্পাদক আজিজুল

বিডি নিউজ২৩, ডেস্ক: বিএমএসএস-এর তালা উপজেলা কমিটি ঘোষণা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব ছগীর আহমেদ স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।

 

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এম রোকনুজ্জামান টিপু , সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম বাদশা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরার তালা উপজেলা কমিটি গঠন করা হয়।

 

তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এম,এ হাকিম কে প্রধান উপদেষ্টা এবং কালের কন্ঠের এম এম রোকনুজ্জামান টিপু কে সম্মানীত উপদেষ্টা মনোনীত করে কমিটিতে দৈনিক সাতনদীর নব কুমার দে- কে সভাপতি এবং দৈনিক মাতৃভূমির কন্ঠের আজিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম মিঠু (দৈনিক স্পন্দন), সহ-সভাপতি মীর ইমরান মাহমুদ হিল্লোল (দৈনিক ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক মানবাধিকার প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক সাগর (দৈনিক যুগের বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা (দৈনিক দৃষ্টিপাত), দপ্তর সম্পাদক রুবেল হোসেন (দৈনিক সত্যপাঠ), প্রচার সম্পাদক সোহাগ পারভেজ (দৈনিক সময়ের সংলাপ), অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান (দৈনিক প্রবাহ)।

 

নির্বাহী সদস্যরা হচ্ছেন- মিজানুর রহমান (দৈনিক ৭১বাংলা), মোঃ শফিকুল ইসলাম শফি (দৈনিক বাংলা)।

 

নবগঠিত তালা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সাতক্ষীরা জেলা কমিটি এবং সকল বিভাগ, জেলা- উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক আজিজুল

বিএমএসএস’র তালা উপজেলা কমিটি: সভাপতি নব কুমার, সাধারণ সম্পাদক আজিজুল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.