• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় দিনে দুপুরে গলায় ছুরি ধরে কারিতাস এনজিও’র ১ লাখ ১০ টাকা ছিনতাই!

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪
এনজিও কর্মীর টাকা ছিনতাই
পুঠিয়ায় দিনে দুপুরে গলায় ছুরি ধরে কারিতাস এনজিও'র ১ লাখ ১০ টাকা ছিনতাই!

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় এবার দিনে দুপুরে ঘটেছে ভয়ংকর ছিনতাই এর ঘটনা। কারিতাস নামের এক ক্ষুদ্র ঋণ প্রদান সংস্থার কর্মীকে চাকু-ছুরি ধরে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।

 

সোমবার (৩ জুন) উপজেলার মোল্লাপাড়া এলাকার বড় রাঙ্গামাটিয়ায় দুপুর ১ টার দিকে ওই ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া গোলাপী খাতুন কারিতাস এনজিওর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া শাখায় ক্ষুদ্র ঋণ প্রদান সংস্থার মাঠকর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন। ওই ঘটনার একদিন পার হয়ে গেলেও হাতেনাতে ছিনতাইকারীকে ধরা হলেও অজ্ঞাত কারণে থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। গত পাঁচ বছরে বহু চুরি ছিনতাই হলেও অজ্ঞাত কোন কারনে ভুক্তভোগীরা থানায় মামলা বা অভিযোগ করেন না। এছাড়াও এখন পর্যন্ত পুঠিয়া থানা পুলিশের দ্বারা কোন ছিনতাইকারীকে বা দুর্ধর্ষ চুরির ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করার মতো ঘটনা খুব বেশি শোনা যায় না।

 

ঘটনা বিষয়ে বক্তব্য কি এনজিও কর্মী গোলাপী খাতুন তিনি বলেন, আমি বড় রাঙ্গামাটিয়া কেন্দ্র থেকে ঋণ আদায় এর কাজ শেষ করে ওই কেন্দ্রের বাহিরে আসতেই বড় একটি মোটরসাইকেল নিয়ে এসে আমাকে চাকু ধরে। এরপর প্রায় এক লাখ দশ হাজার টাকা সহ আমার আমার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। আমি মধ্যে একজনকে খুব ভালো করে চিনি, সেই কারণে খুঁজতে খুঁজতে মমিনপুর বাজারে গিয়ে সেখানে একজনকে দেখতে পাই। সেখানে তাকে ধরে ফেলি। মোট দুজন ছিনতাইকারী ছিল। নাটোরের মোমিনপুর, শিবপুর এলাকার শাওন নামের এক ব্যক্তির নিকট হতে ছিনতাইয়ের  ১৭ হাজার ৯০০ শত টাকা ফেরত দেয়। পরে মোমিনপুর বাজারের অপরজন সাদী নামের এক ব্যক্তির মা স্বপ্না খাতুন ছেলের পক্ষে ২০ হাজার টাকা ফেরত দেয়। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

 

ওই বিষয়ে স্থানীয় মেম্বার আয়েন উদ্দিন বলেন, আমার বাড়ির নিকটে ওই এনজিও কর্মী বসেন। এখান থেকে ওই এনজিও কর্মী বের হয় সে সময় দুজন ছিনতাকারী (আরওয়ান ফাইভ) মোটরসাইকেল যোগে এসে এনজিও কর্মীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরে এখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে। মমিনপুর গিয়ে একজনকে ধরতে পারে বলে আমি শুনতে পেয়েছি। এরপর সেখান থেকে ১৭৯০০ টাকা উদ্ধার করা হয় পরে আরেক পক্ষ এসে ২০ হাজার টাকা দিয়ে গেছে বলে আমি জানতে পেরেছি। এদের কঠোর বিচার হওয়া উচিত।

 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, মেম্বারের মাধ্যমে ওরা মিমাংসা হয়ে গেছে। এনজিও কর্মীর ৩৭ হাজার ৯০০ শত টাকা ফেরত দেয়া হয়েছে। এনজিও কর্মী আরো টাকা দাবি করছে। আর একজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আমি ডেকেছিলাম ওরা কেউ আসেনি, বাদিও হয়নি।

এনজিও কর্মীর টাকা ছিনতাই

পুঠিয়ায় দিনে দুপুরে গলায় ছুরি ধরে কারিতাস এনজিও’র ১ লাখ ১০ টাকা ছিনতাই!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.