বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ২ নং ওয়ার্ড চক দুর্লভপুর গ্রামবাসীর পক্ষ থেকে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ। সঞ্চালনা করেন মো: মোস্তাফিজুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সুধির চন্দ্র সরকার, বক্তব্য রাখেন পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জুয়েল, বক্তব্য রাখেন ভালুকগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুম পারভেজ, বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা বজলুর রশিদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্রনেতা গোলাম আযম নয়ন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ,সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ভালুক গাছী ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুঠিয়ার ভালুকগাছীতে নবনির্বাচিত চেয়ারম্যানকে গ্রামবাসীর সংবর্ধনা