• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী শিশু নিহত

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
রাজশাহীর পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী শিশু নিহত
রাজশাহীর পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী শিশু নিহত

মায়ের হাত ধরে বাড়ির পাশে, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলো শিশু জামিলা খাতুন।

 

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া এলাকায় ৪ বছর বয়সী এক শিশু মোটর চালিত ভ্যান গাড়ির ধাক্কায় নিহত হয়েছে।

নিহত শিশু জামিলা খাতুন

নিহত শিশু জামিলা খাতুন

বৃহস্পতিবার (৩০ই মে) সকাল ৮. ৩০ মিনিটের দিকে বাড়ির সাথে ওই দুর্ঘটনার ঘটনা ঘটে।

 

নিহত ওই শিশুর নাম জামিলা খাতুন (৪)। সে উপজেলার নকুলবাড়িয়া এলাকার বগুড়া পাড়া গ্রামের দিনমজুর জুয়েল রানার বড় মেয়ে। সারা জমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, সকালে নিহত জামিলা খাতুন সে তার মায়ের সাথে বাড়ির পাশে রাস্তার ধারেই খেলা করছিল। রাস্তার অপর পাশ থেকে আরেকটি শিশু জামিলাকে ডাক দিলে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় মটর যান চালিত একটি ভ্যান গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে জামিলার মৃত্যু হয়। এর আগে ভ্যানচালক ভ্যান গাড়ি নিয়ে পালিয়ে যায়।

 

রাজশাহী অঞ্চলে ব্যাটারি চালিত ভ্যান অটো রিক্সা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ব্যাটারি চালিত এসব ভ্যান অটো রিক্সা সড়ক-মহাসড়কে নির্দ্বিধায় ছুটে চলে যা প্রকারান্তে দেখার কেউ নেই। এর আগেও পুঠিয়া তাহেরপুর সড়ক সহ বিভিন্ন জায়গায় এসব ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় নিহত ও আহত এর ঘটনা ঘটেছে। এখনই যদি এসব ব্যাটারি চালিত গাড়ির লাগাম টেনে ধরা না যায় ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ ধারণ করবে।

 

এ বিষয়ে নিহত জামিলা খাতুনের মা বর্ষা খাতুন তিনি বলেন, আমার মেয়ের কাছ থেকে আমি প্রায় দশ হাত দূরে দাঁড়িয়ে ছিলাম। এরই মাঝে জামিলা রাস্তার এপাশ থেকে ওপাশে পার হবার সময় আমার মেয়েকে একটি ভ্যান গাড়ি এসে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারপর তাকে মেডিকেলে নিলে ডাক্তাররা বলে আমার মেয়ে মারা গেছে।

 

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বাড়ির সাথে রাস্তার পাশে মায়ের সাথে নিহতই বাচ্চা খেলা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে দৌড় দিলে পেছন থেকে আসা একটি ভ্যান গাড়ির সাথে ধাক্কা লাগে এতেই তার মৃত্যু হয়।

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী শিশু নিহত

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী শিশু নিহত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.