বিডি নিউজ২৩; প্রথম ধাপের উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের পর রাজশাহীতে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন। আগামী একুশে মে নির্বাচনকে সামনে রেখে, ভোটারদের মন জোগাতে আর নিজেকে জয়ী করতে প্রার্থীরা দিনরাত এক করে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা তিনিও করেছেন নির্বাচনী প্রচারণা।
গতকাল (১৫ই মে) বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লার আনারস প্রতীকের নির্বাচিনী সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করেন জিউপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। নির্বাচনী ওই সভাটি অনুষ্ঠিত হয় উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এসময় সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক, সাবেক সভাপতি জিউপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। সঞ্চালনা করেন কামরুল ইসলাম মিঠু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা যুবলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: ডাবলু সরকার, সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর আওয়ামীলীগ। এসময় আরো উপস্থিত ছিলেন একেএম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামীলীগ। আবু সালেহ, সভাপতি রাজশাহী জেলা আওয়ামী যুবলীগ। গোলাম ফারুক, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ। আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক। রবিউল ইসলাম রবি, জেলা আওয়ামীলীগ সদস্য ও পুঠিয়া উপজেলা যুবলীগ সভাপতি। জাহাঙ্গীর আলম জুয়েল, নবনির্বাচিত চেয়ারম্যান পুঠিয়া ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। মাসুম পারভেজ, সাধারণ সম্পাদক ভালুকগাছী ইউনিয়ন আওয়ামীলীগ। জিউওয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: শাজাহান। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিন্নাহ, সাবেক সেনা কর্মকর্তা ও যুবলীগ নেতা নাজমুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির, জিউপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডলার, মো: মোস্তাফিজুর রহমান নয়ন সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ, আওয়ামীলীগ নেতা ইব্রাহীম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি মুরাদ, রহিম মাষ্টার সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা মৎস্যজীবীলীগ, জুবায়ের সহ পুঠিয়া উপজেলাধীন সকল ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।