• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪
পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু
পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

বিডি নিউজ২৩; নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের কাজে ব্যবহৃত মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক (৩০) নামের আরেক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে। রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহনকরে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। সোমবার মাটিবাহি একটি ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিক। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরিত দিক থেকে আসা মাটিবাহি অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পরেন বাদল। এসময় ট্রাক্টরটি বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।

 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

উল্লেখ্য যে, এছাড়া রাজশাহী জেলার পুঠিয়া দুর্গাপুর ও বাগমারা ব্যাপক হারে পুকুর খন কাজ চলছে। এছাড়াও অন্যান্য উপজেলাতেও কমবেশি চলছে পুকুর খননের কাজ। পাশাপাশি পুকুর খনন করে সেই মাটি ট্রাক্টরে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এতে করে নষ্ট হচ্ছে কাঁচা পাকা সড়ক। ওইসব এলাকায় মাঝেমধ্যে কিছু অভিযান চললেও বন্ধ হয় না কোন পুকুর খনন কাজ। এতে করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পত্তি ও কমে যাচ্ছে কৃষি জমি। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের লক্ষ্য করা গেছে।

পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.