• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় র‌্যাবের হাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪
পুঠিয়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক
পুঠিয়ায় র‌্যাবের হাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়া হতে ৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

 

১। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ০৫ মে ২০২৪ তারিখ সময় রাত্রী-২২.০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৭৫ পিচ, গাঁজা-২০ গ্রাম, মোবাইল-০৫টি, সীমকার্ড-০৭টি উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ জোবায়ের আহমেদ (২২), পিতা-মোঃ শফিক আহমেদ, ২। তরুণ কুমার (২৬), পিতা-তপন কুমার, উভয় সাং-বানেশ্বর মিস্ত্রী পাড়া, ৩। মোঃ সিজান আলী (২০), পিতা-মোঃ বাবলু হাসান, সাং-বানেশ্বর পূর্ব পাড়া, ৪। মোঃ শাকিল আহমেদ (২২), পিতা-মোঃ আহাদ আলী, ৫। মোঃ রিংকু ইসলাম (২৬), পিতা-মৃত বাচ্চু মন্ডল, উভয় সাং-বানেশ্বর মধ্যপাড়া, সর্ব থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।

 

২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক খলিল সরকারের গোডাউনের পূর্ব-দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক খলিল সরকারের গোডাউনের পূর্ব-দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় র‌্যাবের টিম পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০৫ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৫ জনকে হাতে-নাতে আটক করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুঠিয়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক

পুঠিয়ায় র‌্যাবের হাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.