• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ঘুষ গ্রহণের অপরাধে ভুমি অফিসের কানুনগোর ৬ বছর কারাদণ্ড

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
ঘুষ গ্রহণের অপরাধে ভুমি অফিসের কানুনগোর ৬ বছর কারাদণ্ড
ঘুষ গ্রহণের অপরাধে ভুমি অফিসের কানুনগোর ৬ বছর কারাদণ্ড

বিডি নিউজ২৩; ঘুষের টাকাসহ গ্রেপ্তার কানুনগোর ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কক্সবাজারে চার বছর আগে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হওয়া এক কানুনগোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আবদুর রহমান। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো (বরখাস্ত) ছিলেন। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

 

দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আদালত আসামি আবদুর রহমানকে পৃথক ধারায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ অক্টোবর কানুনগো আবদুর রহমানকে ২ লাখ ৮ হাজার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। সেকান্দর বাদশা নামের এক প্রতিবন্ধী ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক ফাঁদ পেতে তাঁকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে।

 

২০ শতক একটি জমির নামজারি করতে ২ লাখ ৮ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন আবদুর রহমান। তাঁকে গ্রেপ্তারের পর দুদক মামলা করে। ২০২১ সালের ১৯ জানুয়ারি আবদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরের বছরের ২০ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। (সুত্র; আজকের পত্রিকা)

ঘুষ গ্রহণের অপরাধে ভুমি অফিসের কানুনগোর ৬ বছর কারাদণ্ড

ঘুষ গ্রহণের অপরাধে ভুমি অফিসের কানুনগোর ৬ বছর কারাদণ্ড

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.