• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

এবার রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা থানায় অভিযোগ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা থানায় অভিযোগ
এবার রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা থানায় অভিযোগ

বিডি নিউজ২৩, রাজশাহী; রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম। সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে রাজশাহী নগরীর সাবেক বর্ণালী সিনেমা হলের পিছনে হেতেমখাঁ এলাকায় গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিপন নামের এক সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়।

 

সন্ত্রাসী রিপন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসমতআরা এবং কম্পিউটার বিভাগের শিক্ষক রিফেল এর ভাই। ঘটনার সময় অধ্যক্ষ ইসমতআরা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং তার ইন্ধনেই হামলা চালায় রিপন। গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা, ছাত্র-ছাত্রীদের ভুয়া উপস্থিতি দেখিয়ে এমপিও হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ রয়েছে। ঘটনার দিন বিকেলেই বোয়ালিয়া থানা অভিযোগ দায়ের করেন মীর তোফায়েল হোসেন।

 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মার্চ দুপুর দেড়টার দিকে হেতেমখাঁ এলাকার গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম কলেজটির বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে কলেজটির অধ্যক্ষ ইসমতআরা তাদের সাথে খারাপ আচরণ করে ও গালাগালি করে। এরপর তাকে সাংবাদিক মীর তোফায়েল হোসেন গালাগালি করতে নিষেধ করলে তিনি রিপন নামের এক ব্যক্তিকে ডেকে আনে। তারপর অধ্যক্ষ উপস্থিত থাকা কালে রিপন নামের ব্যক্তিটি তাদের উপর চড়াও হয়ে কিলঘুষি মারে ও একপর্যায়ে ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে মেরে ভেঙে ফেলে। এরপর অধ্যক্ষ ও রিপন নামের ব্যক্তিটি তাদের হুমকি প্রদান করে।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

 

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মো: হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা থানায় অভিযোগ

এবার রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা থানায় অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.