পাভেল ইসলাম, বিডি নিউজ২৩; রাজশাহী মহানগরীতে দরিদ্র ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (১মার্চ) রাজশাহী নগরীর মিজানের মোড় মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পরিচালক মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয়ের রাজশাহী শাখা পরিচালক ডাঃ আল আমিন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু হয়।রাজশাহী সিটি করর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডটি প্রায় কয়েকশত রোগী এ চিকিৎসা সেবা নেন। এদের মধ্যে নারীদের বিভিন্ন ধরনের রোগের সংখ্যা বেশি।
চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ রোগীরা।
এসময় ডাঃ আল আমিন বলেন, যতদিন বেঁচে আছি ততদিন গরীব, অসহায় ও দুস্থ মানুষের জন্য চিকিৎসা সেবা চালু থাকবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজা, মিজানের মোড়ের সভাপতি মো: নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আবদুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাঈম চৌধুরী, তালাইমারী মসজিদে ইমাম- মো:তোজাম্মেল হুজুর প্রমুখ।

রাজশাহী নগরীতে গরীবদের ফ্রি চিকিৎসা দিচ্ছেন ডাঃ আল আমিন