বাগমারা প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বুধবার (২১ শে ফেব্রুয়ার) সকাল ৯.০০ টায় তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা করেন।
তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার প্রাং, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
জবান আলী, রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।