• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তাহেরপুরে বিনামূল্যে ৩৮ তম চক্ষু শিবিরের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী;
সংবাদ প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
তাহেরপুরে বিনামূল্যে ৩৮ তম চক্ষু শিবিরের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ
তাহেরপুরে বিনামূল্যে ৩৮ তম চক্ষু শিবিরের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ বাগমারা, রাজশাহী; ‘অন্ধজনে দেহ আলো’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বিণামূল্যে ৩৮ তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টার দিকে হরিতলা রিক্রিয়েশন ক্লাবের এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বুলু ও মোঃ সোহেল রানার সঞ্চালনায়,সভাপতি এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

 

বিশেষ অতিথি ছিলেন,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, জেলা পরিষদ সদস্য আবু জাফর, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আযুব আলী সরদার, সাবেক ব্যাংক ম্যানেজার আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওঃ মোঃ জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাশ, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি সোহাইল রানা, বাগমারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মর্জিনা প্রমুখ। উল্লেখ, এবারের চক্ষু শিবিরে বাগমারা উপজেলা সহ আশেপাশের এলাকার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ওষুধ ও চশমা প্রদান এবং প্রায় ৫ শত রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। ঐতিহ্যবাহী, সুপ্রাচীন এই ক্লাব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানামুখী মানবিক কাজ করে থাকে। এই ক্লাবের রয়েছে, খেলাধুলার সামগ্রী, দ্বিতল মার্কেট, মসজিদ, সমৃদ্ধ পাঠাগার। চিকিৎসা সেবায় সার্বিক ব্যবস্থাপনায় আনছার আলী পরিচালক প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম।

 

এছাড়াও বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল জ্যোতিনগন্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট মৎস ব্যবসায়ি জাবের আলীর উদ্দোগে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

তাহেরপুরে বিনামূল্যে ৩৮ তম চক্ষু শিবিরের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

তাহেরপুরে বিনামূল্যে ৩৮ তম চক্ষু শিবিরের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.