• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আ. লীগ নেতা নয়লাল হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
আ. লীগ নেতা নয়লাল হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী
আ. লীগ নেতা নয়লাল হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩; রাজশাহীতে আওয়ামী লীগের ত্যাগী নেতা নয়লাল হত্যকারীদের বিচারের দাবিতে উত্তাল হচ্ছে রাজশাহী। তার হত্যার বিচারের দাবিতে শতশত মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেছে। শনিবার (১০ ফেব্রু:) বেলা ১১ টার দিকে মহানগরীর নিউ মার্কেটের সামনে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়।

 

মানববন্ধন থেকে দাবি জানানো হয়, দুঃসময়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা নয়লাল ছিলেন একজন সাদাসিধে মানুষ। তাকে পরিকল্পিপ ভাবে হত্যা করা হয়েছে। গেলো বছরের ১২ ডিসেম্বর যেখান থেকে নয়লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার বহুতল ভবন। সেখানে সাধারণ মানুষ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না। অথচ এই বহুতল ভবনের পেছনে ম্যানহল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার কোন শত্রু ছিলো না। সারাদিন শহরের আওয়ামী লীগের দলীয় অফিসে ঘুরাঘুরি করতো তাকে হত্যা করে লাশটি গুম করার জন্য ম্যানহলে রেখে দেওয়া হয়েছে।

 

এই ভবনের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে অথচ কোন ফুটেজ নেই। এই সংসদ সদস্যর রাজনৈতি কার্যালয় থেকে অনেকে নির্যাতিত হয়েছে। আমরা চাই আইন শৃংঙ্খলা বাহিনী দ্রুত এই বিচারের রহস্য উদঘাটন করবে। যারা এই হত্যার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

 

ত্যাগী আওয়ামী লীগের নেতা নয়লাল আওয়ামী আদর্শের দলপাগল মানুষ ছিলেন আমরা তার বিচারের দাবিতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো। আর যতক্ষণ পর্যন্ত তার হত্যাকারিদের বিচারের আওতায় না আনা হবে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারী দেন মানববন্ধনে উপস্তিত জনসাধারণ।

 

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিবের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান, মহানগরী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান, রকি কুমার ঘোষ, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ বিভিন্ন পর্যায়ের সুধিজন।

আ. লীগ নেতা নয়লাল হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী

আ. লীগ নেতা নয়লাল হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.