• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ

তানোর প্রতিনিধি;
সংবাদ প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ
রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হাতুড়ি ও ইট পাটকেল দিয়ে হামলা করার ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। এঘটনায় সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে ৭জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোহানুল হক পারভেজ জাতীয় দৈনিক সকালের সময় ও রাজশাহীর স্থানীয় দৈনিক উপচার পত্রিকায় তানোর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, তানোর পৌর সদর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি মৃত আবেদ আলীর পুত্র রুবেল মাদক সেবী তৌফিক নামের দুষ্কৃতকারীরা পরিকল্পিত ভাবে দুপুরের দিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হামলা চালায়। হামলা চালিয়ে সাংবাদিক সোহানুল হক পারভেজের মা’কে মারধর করেন। এছাড়াও যেখানে সাংবাদিক সোহানুল হক পারভেজ কে পাবে মেরে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছেন দুষ্কৃতকারীরা।

 

এতে করে জীবনের নিরাপত্তার জন্য সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক সোহানুল হক পারভেজ জানান,পূর্ব শত্রুতার জের ধরে মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি ও তৌফিক দলবেঁধে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমি না থাকায় তারা আমার বাড়িতে হামলা চালিয়ে সিঁড়ি হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে এবং আমার মা’কে মারপিট করেছে। আমি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ

রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.