• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির ধুম, রাস্তার বেহাল দশা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির ধুম, রাস্তার বেহাল দশা
রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির ধুম, রাস্তার বেহাল দশা

বিডি নিউজ২৩; রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে যেন ধুম পড়েছে মাটি বিক্রির। এতে রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।ওই সকল রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলচল করায় ভেঙ্গে যাচ্ছে রাস্তা।

 

১৪ জানুয়ারি বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সরকার পাড়া এলাকায় পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির ধুম। ওই রাস্তা দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহনের ফলে মাটি ছিটকে পড়ছে রাস্তায়। ওই মাটিগুলো ধুলাবালিতে পরিনত হচ্ছে, মাটি নিয়ে বারবার ট্রাক্টর চলাচলের কারনে ওই রাস্তায় ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাছাড়া ভেঙ্গে যাচ্ছে রাস্তা। দূরত্ব অনুযায়ী ৫০০ থেকে ১৫০০ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি ট্রাক্টর মাটি।

 

জানা গেছে, মাটি বিক্রয়ে লাভবান হওয়ার কারনে বিভিন্ন মহল ম্যানেজ করে মাটি বিক্রয় করে চলেছেন স্থানীয় মিঠু নামের এক ব্যক্তি।

 

মাটি বিক্রয়ের বিষয়ে কথা বলতে গেলে মিঠু বলেন, আসলে পুকুর সংস্কার চলছে জনগণ মাটি কিনতে চাচ্ছে তাই রাস্তার ক্ষতি হলেও গাড়ি রাস্তায় চালাতেই হবে। রাস্তার ক্ষতি করে মাটি বিক্রয় এর বিষয়ে জানতে চাইলে এটার কোন জবাব নেই বলে জানান তিনি।

 

পুকুর সংস্কারের অনুমতির বিষয়ে জানতে চাইলে পুকুর মালিক রতন বলেন, অনুমতি নিয়েই পুকুর সংস্কার করা হচ্ছে , রাস্তার ক্ষতি করে মাটি বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে মাটি বিক্রির দায়িত্বে থাকা মিঠুর সাথে কথা বলতে বলেন তিনি।

 

অবৈধ ভাবে মাটি বিক্রয় করার কারনে রাস্তা দিয়ে চলাচল অনেক কষ্ট কর হয়ে পড়েছে। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দ্রুত পুকুরের মাটি বিক্রয় বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার লোকজন।

 

অনুমতির বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র বলেন, ওই পুকুরে এর আগে ভ্রাম্যমান দেয়া হয়েছিল। তারা লুকোচুরি করে পুকুর সংস্কার করতেছে, লিখিত বা মৌখিক কোনরকম অনুমতি দেওয়া হয়নি।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম  বলেন, এ ধরনের পুকুর সংস্কারের কোন অনুমতি দেওয়া হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির ধুম, রাস্তার বেহাল দশা

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির ধুম, রাস্তার বেহাল দশা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.