• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

শপথ শেষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নবনির্বাচিত এমপি কালাম

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
শপথ শেষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নবনির্বাচিত এমপি কালাম
শপথ শেষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নবনির্বাচিত এমপি কালাম

বিডি নিউজ২৩; রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ শপথ গ্রহনের পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় বাগমারারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল সোয়া দশটায় সংসদ ভবনের শপথ কক্ষে আ’লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান একাদ্বশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

 

বাগমারা থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতে সক্রিয় ছিলেন। তিনি এর আগে তাহেরপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ছিলেন। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকও তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার বিকেলে শপথ গ্রহনের উদ্দেশ্যে তিনি তাহেরপুর থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকায় যান। শপথ গ্রহনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন মৃধা,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, যোগীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ প্রমূখ।

শপথ শেষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নবনির্বাচিত এমপি কালাম

শপথ শেষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নবনির্বাচিত এমপি কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.