• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

খুলনায় ভোটকেন্দ্র ভেবে বিদ্যালয়ে আগুন

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
খুলনায় ভোটকেন্দ্র ভেবে বিদ্যালয়ে আগুন
খুলনায় আগুন

বিডি নিউজ২৩; খুলনার ডুমুরিয়া উপজেলায় ভোটকেন্দ্র ভেবে একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিদ্যালয়টির একটি কক্ষের দরজা পুড়ে গেছে। অন্যদিকে রূপসা উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কে বা কারা বিদ্যালয় দুটিতে আগুন দিয়েছে।

 

ডুমুরিয়া থানা–পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আগুনে বিদ্যালয়টির সামান্য ক্ষতি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়। দুর্বৃত্তরা হয়তো ভোটকেন্দ্র ভেবে সেটিতে আগুন দিয়েছিল। তবে স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

 

রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রূপসা থানা–পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে কেরাসিনের সাহায্যে আগুন দেওয়ার চেষ্টা করে। বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র।

 

রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন, দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে নৈশপ্রহরীর চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। (ছবি প্রতীকী)

খুলনায় ভোটকেন্দ্র ভেবে বিদ্যালয়ে আগুন

প্রতীকী ছবি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.