• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় নৌকার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী জনসভা কালামের

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
বাগমারায় নৌকার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী জনসভা কালামের
বাগমারায় নৌকার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী জনসভা কালামের

বাগমারা প্রতিনিধি, বিডি নিউজ২৩; বাগমারা। আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মাঝি তাহেরপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে বাগমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩জানুয়ারী) বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বেলা ২ টার সময় জনসভার আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও তা বেলা ১২ টার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়। বাগমারার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে হাজার হাজার নারী পুরুষ দুপুরের মধ্যেই ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কালামের প্ল্যাকার্ড ও ব্যানার সহ নৌকা নৌকা শ্লোগানে মাঠে প্রবেশ শুরু করেন।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নৌকার নির্বাচন পরিচোলনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারায় নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আসুন বাগমারাকে এবার শান্তির বাগমারা গড়ে তুলি। বাগমারা থেকে সকল হানাহানি, দূর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি দূর করা হবে। বাগমারায় আর কোন নিয়োগ বানিজ্য হবে না। কোন মা বোনের ইজ্জত হানি হবে না। উন্নয়ন দিয়ে বাগমারা নতুন রুপে গড়ে তোলা হবে। কোন বেকার সমস্যা থাকবে না। সবাইকে যোগ্যতা অনুযায়ী কর্ম দেওয়া হবে। তাই আগামী ৭ তারিখ আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আজীবন আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই।

 

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাবি’র শিক্ষক ড. পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড জাকিরুল ইসলাম সান্টু, ভবনাীগঞ্জ বানিক সমিতির সভাপতি উপজেলা আ’লীগর সহসভাপতি জানাঙ্গীর আলাম হেলাল, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগর সহসভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান কমবুল হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, যোগিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাড়িয়া ইউপি আ’লীগর সাধারন সম্পাদক শামসুল ইসলাম, গনিপুর ইউপি আ’লীগর সহসভাপতি এসএম এনামুল হক, উপজেলা আ’লীগর যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, বাসুপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শুভডাঙ্গা ইউপি আ’লীগের সভাপতি আব্দুল হাকিম, গোবিন্দপাড়া ইউপি আ’লীগর সভাপতি আশরাফুল ইসলাম, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আউচপাড়া ইউপি আ’লীগর সভাপতি সরদার জান মোহাম্মাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সাবেক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সম্পাদক আব্দুল জলিল, বীর মুািক্তযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারসহ বিভিন্ন ইউনিয়ণ ও পৌরসভার নেতৃবৃন্দ।

বাগমারায় নৌকার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী জনসভা কালামের

বাগমারায় নৌকার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী জনসভা কালামের

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.