• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন
পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়ার গড়াগাছীর বিলে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার মঙ্গলপাড়া গড়াগাছীর মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রায় ৩শ জন কৃষক ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য রেখে কৃষক আব্দুল গাফফার ও ব্যবসায়ী খোরশেদ বলেন, প্রায় ২শ একর জমি রয়েছে এই মাঠে। প্রায় দেড় হাজার কৃষকের সংসার চলে এই মাঠের ফসল উৎপাদন করে। বিগত দিনে কয়েকটি পুকুর খনন হওয়ার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই মাঠে নতুন করে তিন ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি নিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তি। নতুন করে এই মাঠে পুকুর খনন হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা ও বর্ষায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন তারা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল বাসার, জহুরুল ইসলাম, ফজলুর রহমান, সলেমান মন্ডল, মফিজ উদ্দিন, আনিছুর রহমান, রফিক মোল্লা প্রমুখ।

 

এসময় কৃষক তরিকুল ইসলাম জানান, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে এই মাঠে দুজন ভূমিদস্যু এস্কেবেটোর মেশিন (ভেকু) নামানোর চেষ্ঠা করে, সে সময় এলাকাবাসী বাধা দেয়। এরপর তারা আমাদের নামে মিথ্যা ভেকু ভাংচুর ও চাঁদাদাবীর মামলা করেন। আমরা এলাকাবাসী প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি, আমাদের এলাকায় তিন ফসলী জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না। আর আমাদের নামে থানায় যে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান।#

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ,কে, এম নূর হোসেন নির্ঝর জানিয়েছেন, তিন ফসলি কৃষি জমিতে কোন ভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। কেউ পুকুর খননের প্রস্তুতি নিয়ে থাকলেও তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.