• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা

বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা
রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালের দিকে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমাদানকালের সময়

মনোনয়ন জমাদানকালের সময় ছবি

আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ দারা আওয়ামী পরিবারে বেড়ে উঠা এক মানুষ। শুরু থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন। দলের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। খারাপ সময়েও তিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়ে গেছেন। সৎ, একনিষ্ঠ ও আস্থাভাজন এক নেতা ও কর্মী হিসেবে রাজশাহী মহানগরী সহ তার সুনাম রয়েছে পুরো জেলায়।

 

দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়ে যোগায়েগ করা হলে আব্দুল ওয়াদুদ দারা বলেন, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে এসে আমি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তৃনমূলের কর্মীদের সাথে নিয়ে মাঠে থেকেছি, আছি এবং সামনেও থাকবো।

 

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তাই মানুষের উন্নয়নে কাজ করতে চাই। রাজনীতি জীবনে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেয়ণা। তাদের ভালোবাসাই আমাকে গতিশীল করে তোলে। দলের তৃণমুলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসে। আমাকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তাদের চাওয়া ও আমি যেন তাদের সুখ-দুঃখের পাশে আরো বেশ পাশে থাকতে পারি সে জন্য আমি রাজশাহী-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছি। আমার বিশ্বাস মানুষের ভলোবাসা নিয়ে রাজশাহীর পুঠিয়া দু্র্গাপুরের আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ।

রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা

রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.