• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা
রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, কিশোর গ্যাং এর তান্ডব!

বিডি নিউজ২৩; রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামের কাজিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর, (৪৫)কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সোহান (২০) ও রবিন (২০) নামের দুই কিশোর। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী হাবিব ও নাজমুল জানান, ৩০ নভেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীর ও কাঠ ব্যবসায়ী আনিছুর রহমান (৫০) মধ্যে কথা কাটাকাটি হয়, যদিও তাদের দুইজনকে মিমাংসা করে পাঠিয়ে দেন তারা, কিন্তু কিছুক্ষন পরে জাহাঙ্গীর কয়ামাজমপুর মাঠের পাশে দোকান বসে ছিলো। পরবর্তীতে এমন হামলার ঘটনায় স্থানীয় লোকজন আনিছুরের দ্বারা হতে পারে বলে ধারনা করছেন। 

 

স্থানীয় দোকানদার নিরেশ বলেন, জাহাঙ্গীর আমার দোকানে সিগারেট নিয়ে বসে ছিলো জ্বালাবে ঠিক তখন রবিন ডেকে মাঠে নিয়ে যায়, তার পরে চিৎকার শুনতে পাই, পরে দেখি রক্তাক্ত জাহাঙ্গীরকে। এসময় ২জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখি।

প্রত্যক্ষদর্শী হাবিব বলেন, আমার দোকানের সামনেই এই ঘটনা ঘটেছে, চিৎকার শুনতে পেলে দেখি সোহান ও রবিন চাইনিজ কুড়াল দিয়ে জাহাঙ্গীরকে আঘাত করছে, সেসময় দোকান হতে অনেকেই এগিয়ে আসলে তারা দু’জন পালিয়ে যায়। এবিষয়ে কথা বলার জন্য আনিছুরকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও নাম্বার বন্ধ পাওয়া যায়। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এলাকা

কিশোর গ্যাং এর জন্য ঠিকমতো চলাচল করাই কঠিন, মাদকের ভয়াল থাবায় নষ্ট করেছে যুবকদের। প্রায় ১০-১৫ জন আছে যাদের ভয়ে কেউ কথা বলে না। 

 

জাহাঙ্গীরের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা এর সঠিক বিচার চাই।  বর্তমানে আহত জাহাঙ্গীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান স্বজনরা।

 

ঘটনার পর দুর্গাপুর থানা পুলিশ পরিদর্শক বিজয় হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আমরা সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এখন কোন লিখিত অভিযোগ আসে নাই, পরবর্তি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.