• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে যুবকের আত্মহত্যা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় অনলাইন জুয়ার বলি হয়েছে রবিউল ইসলাম (১৮) নামের এক যুবক।

 

নিহত যুবক রবিউল ইসলাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া গ্রামের মন্টুর ছেলে।

 

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে রবিউল গ্যাসটেবলেট খেয়ে আত্নহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিউল তার বাবার কার্তিকপাড়া বাজারে মুরগির দোকানে থাকতো।

 

মাঝে মধ্যে সেখানে সে রাত্রি যাপন করতো। সেই সুযোগে রবিউল কার্তিকপাড়া বাজারে অনলাইন জুয়া খেলার নেশায় আশক্ত হয়।

 

জুয়া খেলার ফলে রবিউল মোটা অংকের টাকা হেরে যায়। এর ফলে সে মানষিক অশান্তিতে ভুগছিলো।

 

রবিবার সকালের যে কোন সময় সে গ্যাসটেবলেট খায়। পরে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে সে অসুস্থ্য হয়ে পরে। সেসময় রবিউল বমি শুরু করলে বাড়ির লোকজনে জিজ্ঞাসায় গ্যাসটেবলেট খাওয়ার কথা শিকার করে।

 

এসময় তাকে অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মৃতের লাশদা ফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.