মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসন হতে আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৭নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান এর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন প্রার্থীর বড় ভাই আবুল কাশেম।
জানা যায়, আগামী ৭জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রোববার (২৬নভেম্বর) বিকেলে কেন্দ্র হতে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। ৫৫ রাজশাহী-৪ বাগমারা আসনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক কে বাদ দিয়ে তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নাম ঘোষনা করা হয়েছে। এরপর থেকে বাগমারায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম উত্তেকালনকালে ইউএনওর কার্যালয়ে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদের সদস্য আবু জাফর মাস্টার।

বাগমারায় আ’লীগের দলীয় এমপি প্রার্থী আবুল কালামের মনোনয়ন ফরম উত্তোলন