বিডি নিউজ২৩; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৫৫ (পুঠিয়া-দুর্গাপুর-৫) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক দুবারের এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। পুঠিয়া দুর্গাপুর বাসীর প্রাণের স্পন্দন জনপ্রিয় নেতা তারুণ্যের প্রতীক, জনপ্রিয়তা যার আকাশচুম্বী, অবহেলিত পুঠিয়া দুর্গাপুর বাসীর কান্নাহাসির সঙ্গী আব্দুল ওয়াদুদ দারাকে নৌকার মাঝি করায় দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পুঠিয়া দুর্গাপুর বাসি।
২৬ নভেম্বর (রোববার) বাংলাদেশ আওয়ামী লীগের ৩০০ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দ্বারা নৌকার মনোনয়ন পাওয়ায় উঠিয়া উপজেলার বেশ কয়েক জায়গায় আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ ও খিচুড়ি রান্না করে নেতা কর্মীরা নিজেরা খেয়ে অন্যদের মাঝে বিতরণ করেছেন। উপজেলার ধোপাপাড়া এলাকায় খলিলুর রহমান ও শামসুল ইসলাম তারা শত শত নেতাকর্মীদের মাঝে খুশিতে খাবার রান্না করে বিতরণ করেন।
দলীয় মনোনয়ন পেয়ে পুঠিয়া দু্র্গাপুরের মা মাটির মানুষের নেতা আব্দুল ওয়াদুদ দারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি করে পুঠিয়া দু্র্গাপুরের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে নৌকার মান উন্নত করবো। পুঠিয়া দুর্গাপুর বাসীর উন্নয়নে সর্বদা চেষ্টা করবো। এসময় তিনি দেশবাসীসহ পুঠিয়া দু্র্গাপুরের সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।

পুঠিয়া-দুর্গাপুরে দারা নৌকা পাওয়ায় বাঁধভাঙ্গা উল্লাস মিষ্টি ও খিচুড়ি খাইদাই