• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গাইবান্ধার সাঘাটার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬ পেট্রল বোমা উদ্ধার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
গাইবান্ধার সাঘাটার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬ পেট্রল বোমা উদ্ধার
গাইবান্ধার সাঘাটার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬ পেট্রল বোমা উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে আটটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী।

 

ওসি মো. রজব আলী বলেন, বুধবার রাত ১১টার দিকে কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার বারান্দায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোঁটার স্তূপ দেখে থানা পুলিশকে খবর দেয়। রাতেই অভিযান চালিয়ে পুলিশ মাদ্রাসার বারান্দা থেকে আটটি ককটেল ও ছয়টি তাজা পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট-বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করে। পুলিশ আসার খবরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

ওসি আরও বলেন, কোথা থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোঁটা এল, আর কী কারণে এসব আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি-জামায়াতের চলমান অবরোধে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও বোমাগুলো আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধার সাঘাটার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬ পেট্রল বোমা উদ্ধার

গাইবান্ধার সাঘাটার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬ পেট্রল বোমা উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.