বিডি নিউজ২৩; সামাজিক ইতিবাচক ধারার সংগঠন শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা। ২০১৮ সালে গঠিত সামাজিক সংগঠনে নতুন কমিটিতে সভাপতি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক আশিক রহমান । শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার ফেইসবুক পেইজে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। যার সকল সদস্য বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
একতা, বিশ্বস্ততা,স্বশিক্ষা,সততা এই চারটি মূলনীতি নিয়ে গঠিত শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা। এটি মূলত শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন সামাজিক সচেতনতা, মেধাভিত্তিক সমাজ গঠন, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে ইতিমধ্যে কাজ করে সুনাম অর্জন করেছে। তাছাড়া করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার সদস্য অগ্রনী ভূমিকা পালন করেছে৷ এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপিং কর্মসূচি, শতাধিক মানুষদের ঈদ উপহার, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন খেলাধুলার আয়োজন, উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার সহ বিভিন্ন সামাজিক কাজ সম্পন্ন করেছে সংগঠনটি।
শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নবনিযুক্ত সাধারণ সম্পাদক আশিক রহমান আব্দুলপুর সরকারি কলেজ, নাটোর এর শিক্ষার্থী। তাছাড়া ৪১ সদস্যের সকলেই দেশের স্বনামধন্য স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। “সহ-সভাপতি” পদে দায়িত্ব পালন করবেন দেলোয়ার হোসেন , ফয়সাল মাহমুদ, রায়হান খান, মাসুদ রানা এবং অচিন্ত সরকার। যুগ্ন সাধারণ সম্পাদক মোসাব্বিরুল ইসলাম মাহি , পাভেল সেলিম ও রাশেদুল ইসলাম রনি। সাংগঠনিক সম্পাদক পদে কার্যরত থাকবেন হোসেন মোল্লা, রতন আহমেদ, সজীব কুমার। দপ্তর সম্পাদক পদে ইমন আলী, প্রচার সম্পাদক পদে আশরাফুজ্জামান রাহি, অর্থ বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম সজীব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদ পদে সম্পা জাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে কোয়েল মাহমুদ অভি, ধর্ম বিষয়ক সম্পাদক পদে জিহাদ হোসেন শাহী, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাহামুদ হাসান রাব্বি। ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পদে নাইম আহমেদ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল আলম। ক্রিড়া বিষয়ক সম্পাদক আল-আমিন। নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন হোসেন।
সহঃ সম্পাদক পদে মুশফিকুর রহমান নাইম, তানজিদ হাসান রাফি, জুয়েল রানা, দেব মন্ডল, মেহেদী হাসান শিশির, মিজানুর রহমান মাহি, তালহাবিন বাঁধন এবং সদস্য পদে রবিউল ইসলাম, বুলবুল আহমেদ, ফয়সাল আহমেদ, নভেল সেলিম, তুষার কুমার, আহমেদ টুটুল, জাহিদ,সাব্বির, তানবীর নিরব।
নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ মনে করেন সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে আমাদের ভালো কাজের দিকে নজর দেওয়া উচিত। আমাদের ইউনিয়নে আমরা অনেক সচেতনতা মূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি৷ আমাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে গঠিত শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা। মূলত শিক্ষার্থীদের ভালো কাজে উদ্বুদ্ধ, সামাজিক কাজের গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করা। তাছাড়া আমি মনে করি আমাদের সংগঠন শতভাগ মাদক মুক্ত একটি সংগঠন এবং আমরা শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার কার্যক্রমের মধ্যে দিয়ে সবাইকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে চাই।
সাধারণ সম্পাদক আশিক রহমান বলেন আমাদের উচিৎ নিজের জায়গা থেকে সমাজের জন্য ভালো কিছু করা। সমাজের জন্য ভালো কিছু করতে পারলে নিজের মনকে সন্তুষ্ট করা যায় এবং তা ছাত্রজীবন থেকে আমাদের অনুশীলন করা উচিত। আমরা চাই আমাদের সংগঠনের মধ্যে দিয়ে একটি ইতিবাচক পরিবর্তন আসুক আমাদের সমাজের। আমরা সবসময়ই নতুন প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে চাই, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

পুঠিয়ায় শিউস এর নতুন সভাপতি রাসেল সম্পাদক আশিক