• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় পুলিশের গাড়িতে আগুন, পুড়ে ছাই

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
রাজশাহীর বাঘায় পুলিশের গাড়িতে আগুন, পুড়ে ছাই
রাজশাহীর বাঘায় পুলিশের গাড়িতে আগুন, পুড়ে ছাই

রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালের শিকার হলেন পুলিশ সদস্য মো. রিপন। তিনি ছুটিতে পরিবারে সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেটকারে করে বেড়াতে যাচ্ছিলেন। আর এমন সময় হরতাল সমর্থকরা এমন ঘটনা ঘটায় বলে জানা গেছে। 

 

রোববার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য মো. রিপন ছুটিতে ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেটকারে করে বেড়াতে যাচ্ছিলেন। বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় পৌঁছালে গতিরোধ করে প্রাইভেটকারটি থেকে তাঁদের নামিয়ে দেন হরতাল সমর্থকরা। পরে প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যান তারা।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর বাঘায় পুলিশের গাড়িতে আগুন, পুড়ে ছাই

রাজশাহীর বাঘায় পুলিশের গাড়িতে আগুন, পুড়ে ছাই

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.